শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করল পাকিস্তান

খেলা ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সর্বশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর মিশনে এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তারা। আগামীকাল থেকে মুলতানে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একাদশে ফিরেছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশে ছিলেন না। তাকে নিয়েই এবার ইংলিশদের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান।

তাছাড়া একাদশে আছেন নাসিম শাহ ও আমির জামালও। অভিজ্ঞ এই তিন পেসারকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে মোহাম্মদ আলী, খুররম শাহজাদ ও মীর হামজাকে।ক

এদিকে পাকিস্তানের একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা ধরে রেখেছেন আবরার আহমেদ। তবে দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন সালমান আলী আঘা। বাংলাদেশের বিপক্ষেও তাকে প্রয়োজনে বল করতে দেখা গিয়েছিল।

পাকিস্তান একাদশ-

সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, আমির জামাল, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office