শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

যদি মনে করি, সিঙ্গেল থেকে ডাবল হতে চাই তখনই হব : জয়া

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যদি মনে করি, সিঙ্গেল থেকে ডাবল হতে চাই তখনই হব : জয়া

সংগৃহীত ছবি

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। ২০১১ সালে ফয়সালকে ডিভোর্স দেন জয়া। এরপর আর নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি।

বিগত ১৩ বছরে একাধিকবার প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। প্রতিবারই জয়ার উত্তর যেন একই ছিল। সিঙ্গেল জীবনই উপভোগ করছেন তিনি। নতুন করে ভাবছেন না বিয়ে প্রসঙ্গে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবারও বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জয়া। যেখানে অভিনেত্রী বলেছেন, ‘আমার বর্তমান জীবন খুবই এনজয় করছি। পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারাও আছেন। আমার পোষ্যরাও আছে। তাদেরকে সবাইকে নিয়ে খুবই ভালো আছি।’

তাহলে কী জয়া আর বিয়ে করছেন না? অভিনেত্রীর উত্তর, ‘আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, বর্তমানে আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি।’

বয়সের সঙ্গে এখনও নিজের তারুণ্য ধরে রেখেছেন জয়া। নিজের রূপ ও সৌন্দর্যের রহস্য কী? অভিনেত্রীর উত্তর— ‘তরুণ কীভাবে আছি জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়।’

প্রসঙ্গত, শোবিজ অঙ্গনে এই তারকার ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি ‘জয়া আহসান’ নামেই দুই বাংলায় সমধিক পরিচিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office