শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় অন্তত ১৫ জন নিহত

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমা সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে টর্নেডো এবং অন্যান্য তীব্র ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা রবিবার এ কথা বলেছেন।

উদ্ধার প্রচেষ্টা চলছে এবং শনিবার শেষের দিকে শুরু হওয়া ঝড়ের কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

টেক্সাসে কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।

টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের সাহায্য করার জন্য অর্থছাড় সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
ঝড়ের কারণে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে এবং একটি আন্তঃরাজ্য হাইওয়েতে যানবাহন উল্টে গেছে।

দ্য ওয়েদার চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে স্যাপিংটন এ ক্ষতিকে ‘বেশ ব্যাপক’ বলে বর্ণনা করেছেন।

শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

কাউন্টির জরুরী ব্যবস্থাপনা প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।

এদিকে আরকানসাসে রবিবার ভোরে ঝড়ে পাঁচজন নিহত হয়েছে।

কর্তৃপক্ষ স্থানীয় এবিসি স্টেশন কেএটিভিকে এ কথা নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

কেনটাকির লুইসভিলে আরেকটি প্রাণহানির খবর জানিয়েছেন মেয়র ক্রেগ গ্রিনবার্গ।

পাওয়ারআউটেজ.ইউএস. ওয়েরাইট অনুসারে, ঝড়ের কারণে টেক্সাস থেকে কানসাস এবং পূর্বে ওহিও এবং কেনটাকি পর্যন্ত বিস্তৃত রাজ্যগুলিতে প্রায় চার লাখ ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এখনও বেশ কয়েকটি এলাকায় টর্নেডো সতর্কতা জারি রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office