শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধ পরিচালনার জন্য যে ৭ সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তা বাতিল করেছেন তিনি। সোমবার নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

ওই কর্মকর্তা বলেছেন, মন্ত্রিসভার দুই জন মন্ত্রি বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযান পরিচালনা ও নির্দেশনা দিতে অক্টোবর মাসেই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ব্যতীত এই সভার অন্য যে ৫ সদস্য এই মন্ত্রিসভায় ছিলেন, তারা হলেন –প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত, স্ট্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডেরমার, অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভির এবং দপ্তরবিহীন দুই মন্ত্রী বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

তবে এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে। সমালোচকদের অভিযোগ, হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে উদাসীনতা দেখাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা। এছাড়া সেনাবাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদান সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভা, এই বিল নিয়েও বেশ কিছুদিন ধরে সমালোচনা চলছে। তাছাড়া এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইসরায়েরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরও আপত্তি ছিল।

এসব সমালোচনা ও টানাপোড়েনের জেরেই সম্প্রতি পদত্যাগ করেন বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ অপর একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিবর্তে বিশেষ একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন নেতানিয়াহু। এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কেবল তার কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office