শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যে ঘটনায় ব্রাজিলিয়ান মডেল-শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জন তুঙ্গে

বিনোদন ডেক্স   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে ঘটনায় ব্রাজিলিয়ান মডেল-শাহরুখ পুত্রের প্রেম গুঞ্জন তুঙ্গে

সংগৃহীত ছবি

বলিউড সম্রাট শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি আলোচনায় থাকেন। বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তার ছেলে কাকে মন দিয়েছেন, এ নিয়ে কৌতূহল সবার।

তবে বলিপাড়ার কোনো অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র।

বলিপাড়ার অন্দরমহলের খবর, আরিয়ান খানের নতুন বান্ধবী ভারতীয় নন। ব্রাজিলের নাগরিক তিনি। নাম লারিসা বনেসি। এ বার এক রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা।

আরিয়ান-লারিসার প্রেমের গুঞ্জন বের হতে না হতেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশা-পুত্র।

মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ করে দেখা গেছে, তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধুমাত্র লারিসাকেই নন, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র।

লারিসার সামাজিক মাধ্যমের পাতাতেও উঁকি দিয়েছেন বলিপাড়ার একাংশ। আরিয়ানকে তো বটেই, তার পাশাপাশি শাহরুখ, শাহরুখ-পত্মী গৌরী খান এবং শাহরুখ-কন্যা সুহানাকেও ইনস্টাগ্রাম অনুসরণ করেন লারিসা। আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী— দু’জনের কেউই লারিসাকে অনুসরণ করেন না। শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা অনুসরণ করেন লারিসাকে।

শাহরুখ-পুত্রের সঙ্গে ব্রাজিলের এই মডেলের সম্পর্কের গুঞ্জন শুধুই গুজব, না কি রয়েছে কোনও ভিত্তি, তা সময় বলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office