শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণে সুদহার বাড়ল

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণে সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইডিএফ থেকে ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে অর্থ নিতে হবে। এতদিন এই হার ছিল ২ দশমিক ৫০ শতাংশ। আর গ্রাহক পর্যায়ে সুদহার ৪ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৪ শতাংশ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার পাশাপাশি টাকায় রপ্তানিকারকদের জন্য ১০ হাজার কোটি টাকার একটি তহবিল করা হয়েছে। ওই তহবিলে আগ্রহী করতে সুদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

রপ্তানিকারকরা পণ্য রপ্তানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানির জন্য বৈদেশিক মুদ্রায় এ ঋণ পেয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফের ঋণের শর্ত পরিপালন করতে গিয়ে ইডিএফকে আর রিজার্ভে দেখানো যাবে না। যে কারণে ধীরে-ধীরে ইডিএফের আকার কমিয়ে টাকা তহবিল থেকে ঋণে আগ্রহী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী সুদের হার এবং ডলারের দর বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইডিএফ ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে ইডিএফ তহবিলের আকার ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ তহবিল গঠন করা হয়েছে। তবে আদায় সাপেক্ষে পর্যায়ক্রমে তহবিলের আকার কমিয়ে আনা হচ্ছে। বর্তমানে সাড়ে ৬ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office