শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

রমজানে আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রমজানে আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

সংগৃহীত ছবি

রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) ভোরে আকস্মিক এই হামলা চালায় তারা।

আল-জাজিরার তথ্য মতে, নামাজরত মুসল্লিদের ওপরও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতর থেকে অনেক মুসল্লিকে গ্রেফতার করেছে। এর আগে মাত্র কয়েকদিন আগে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ।

এ ছাড়া ইসরায়েলি বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত সাতজন আহত হয়েছেন। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

ইসরায়েলের দাবি, মুখোশধারীরা মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে।

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার এই ঘটনাটি অধিকৃত পশ্চিম তীরজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। একইসঙ্গে এই ঘটনার জেরে গাজা থেকে ইসরায়েলের দিকে নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office