শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে বাড়বে না চালের দাম: খাদ্য সচিব

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রমজান মাসে চালের দাম বাড়বে না।

আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানম। তিনি বলেন, রমজান মাসে চালের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

খাদ্য সচিব বলেন, যদি দাম বৃদ্ধির প্রবণতা দেখি, তা হলে ওএমএস আরও বাড়ানো হবে। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়াব। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে। আমি মনে করি এটি কন্ট্রোল হবে সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে।

‘খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। চালের দাম বাড়বে না ওই সময়।’

সচিব বলেন, আমরা এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ চাল আমদানি করলে কেউ একে নিয়ে আবার অপপ্রচার চালাবে। ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার) বলছে— আমাদের উৎপাদন ভালো। তার পরও তারা বলছেন আমদানিও করতে হবে। আমরা চাচ্ছি আমদানি না করেই আমরা যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, তা হলে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারব, আমরা স্বয়ংসম্পূর্ণ।

নাজমানারা খানম বলেন, ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। এর পরও মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে। তার মানে কী? মোটা চালের দাম আর বাড়বে না। এটি কমেই যাবে। ধান উঠলে তো আরও কমবে। কোনো দৈব-দুর্বিপাক না হলে এপ্রিলের মাঝামাঝি সময়ে বোরো চাল বাজারে চলে আসবে। ফলে ও রকম অবস্থা হওয়ার আশঙ্কা নেই।

খাদ্য সচিব আরও বলেন, বিভিন্ন পর্যায়ে দাম বাড়ছে। আমি মনে করি এটা কন্ট্রোল হবে সাপ্লাই (সরবরাহ) বাড়ানোর মাধ্যমে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office