শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর বিজয়নগরে আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বিএনপির ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ দুপুরে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে ‘আজমেরী’ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণে কাজ করেছে। দুপুর ১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দু’টি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office