শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

সংগৃহীত ছবি

রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করার পাশাপাশি নাকি দীপিকা একাধিক পুরুষের সঙ্গে ডেটে করেছেন! নাহ, কোনো গুঞ্জন নয়, সম্প্রতি ‘কফি উইথ করণে’ এসে এমনটাই খোলসা করেছিলেন দীপিকা। আর তারপর? সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে নিয়ে ট্রোলের পর ট্রোল। সেই ট্রোলেরই জবাব দিতে এবার দীপিকার পাশে দাঁড়ালেন টুইঙ্কেল খান্না।

সম্প্রতি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট করেছেন টুইঙ্কেল। তিনি লিখলেন, ‘ধরুন আপনি একটা সোফা কিনতে গিয়েছেন। কেনার আগে নিশ্চয়ই একাধিক সোফার ওপর বসবেন। দেখে নেবেন কোন সোফাটা আপনার জন্য একেবারে উপযুক্ত। ঠিক তেমনই এই সোফায় কাকে সঙ্গে নিয়ে বসবেন সেটা বেছে নেওয়ার জন্যও তো সময় দিতে হবে। একাধিক অপশনও দেখতে হবে।’

টুইঙ্কেল আরও লেখেন, ‘কফি উইথ করণে দীপিকা যা যা বলেছেন, তা নিয়ে ট্রোল না করে, সেটা থেকে শিক্ষা নিন। দেখবেন তাহলে রাজপুত্রর বেশে থাকা ব্যাঙকে চুমু খেতে হবে না!’

‘কফি উইথ করণে’ এসে মন উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোন। সমাজ, আত্মীয়-পরিজন কী ভাববে, দীপিকা কিন্তু একেবারেই ভাবেননি। বরং, স্বামী রণবীর সিংকে পাশে রেখে দীপিকা কিন্তু তার সম্পর্ক, অন্য পুরুষকে ডেট, সব কিছু নিয়ে খুল্লমখুল্লা কথা বলেছেন। আর তার পর থেকে বিপাকে অভিনেত্রী। প্রথমেই দীপিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। নেটপাড়ার এক অংশের অভিযোগ, রণবীরকে ব্যবহার করছেন তিনি। দীপিকার স্বভাব মোটেই ভালো নয়। দীপিকার প্রতি নেটিজেনদের এমন মন্তব্যকেই যেন একহাত নিলেন টুইঙ্কেল খান্না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office