শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রাশিয়া-ইউক্রেন: যুক্তরাষ্ট্রের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া

  |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। এমন শঙ্কা থেকে নিজ দেশের ৮৫০০ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সৈন্যদের বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের ইউরোপে যেতে হবে।

আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটির বিষয়টি রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন, দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

তিনি দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের বিষয়টি উত্তেজনা তৈরি করছে না। উত্তেজনা তৈরি করছে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড।

সোমবার ন্যাটো জানায়, তারা নিজেদের সৈন্যদের আরো যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানসহ প্রস্তুত করছে। ন্যাটোর এমন সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেছে রাশিয়া।

এদিকে রাশিয়ার আক্রমণ করবে এমন শঙ্কা থেকে নিজ দেশের নাগরিক ও দূতাবাসে থাকা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বার বার রাশিয়ার আক্রমণের বিষয়টি জানালেও রাশিয়া প্রত্যেকবার এমন দাবি প্রত্যাখান করেছে। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে। একটি দেশ আক্রমণ করতে যেসব প্রস্তুতির দরকার তার সবই নিয়েছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকাতে বেশ কয়েকবার আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office