শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাস্তা থেকে উদ্ধার করোনা রোগীর আট দিন পর মৃত্যু

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আট দিন আগে ঢাকার মাদারটেকের একটি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ছিলেন এই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। ঢাকার রাস্তা থেকে উদ্ধার করোনা রোগীর মৃত্যু

রাজধানীর মাদারটেকের রাস্তা থেকে উদ্ধার করা করোনায় আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো গেল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

আনুমানিক ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি মাদারটেকের মাজার গলির রাস্তায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর করোনার সংক্রমণ ধরা পড়ে। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের নতুন ভবনের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সবুজবাগ থানার এসআই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ওই করোনা রোগী নিজের নাম সিদ্দিক এবং তাঁর বাড়ি কালীগঞ্জে, এটুকু বলতে পেরেছেন। পরিচয় শনাক্ত করতে তাঁর আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office