শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রুশ হামলায় ইউক্রেনে মার্কিন সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নিহত মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনাড ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে দায়িত্ব পালনের সময় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের পুলিশপ্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুরস্কারজয়ী ওই সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫২)। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে তাতে বিদ্ধ হন তিনি। তাঁর সঙ্গে থাকা আরেক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ইরপিনে রুশ বাহিনীর গুলিতে ব্রেন্ট রেনাড নিহত হন। ব্রেন্ট ভিডিও সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরিতেও কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রের ‘পিবডি পুরস্কার’ পেয়েছেন। ব্রেন্ট ইরাক, আফগানিস্তান, হাইতি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সাংবাদিকতা করেন। চলচ্চিত্রের পাশাপাশি সাংবাদিকতাতেও তাঁর সুনাম রয়েছে।

নিউইয়র্ক টাইমসের দেওয়া প্রেস লেখা ব্রেন্টের ছবিসহ পরিচয়পত্রের ছবি শেয়ার করে কিয়েভ অঞ্চলের পুলিশপ্রধান আন্দ্রেই নেবিতভ বলেছেন, ওই গুলির ঘটনায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তবে তিনি কোন সংবাদমাধ্যমের হয়ে কাজ করছিলেন, তা জানা যায়নি। তাঁর নামও জানাতে পারেননি তিনি।

নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র বলেছেন, ‘ব্রেন্টের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে দুঃখভারাক্রান্ত। ব্রেন্ট একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি কয়েক বছর ধরে নিউইয়র্ক টাইমস-এ অবদান রেখেছেন।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর এই প্রথম কোনো বিদেশি সাংবাদিক নিহত হলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office