| বৃহস্পতিবার, ১২ মে ২০২২ | প্রিন্ট | ২৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
রেবা সরকার’র কবিতা ‘ঋতুময় শরীর’
প্রতিটা ঋতুই প্রয়োজন
দেহের অর্গানে ঋতুকে কয়েকটি ভাগে ভাগ করি
বসন্ত যেমন রঙ ছড়ায়
শীত কম্পন তোলে
বর্ষা ভিজিয়ে দেয়
শরৎ খুশির আমেজ আনে
হেমন্ত বিশেষ পরিকল্পনা করে
আর
গ্রীষ্ম ঘর্মাক্ত ও চৌচির করে।
ফিরতি হয় জীবন। ক্রেতা হই আমি।
আমাদের ঘরে ফেরা
ঋতু বৈচিত্র্যে মানিয়ে নিতে নিতে সম্পূর্ন হয় শরীর