শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে বাংলাদেশ কেরাম সেন্টারে মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক বিকুল চক্রবর্তীকে সংবর্ধনা

কাউছার আহমেদ রিয়ন   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লন্ডনে বাংলাদেশ কেরাম সেন্টারে মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক বিকুল চক্রবর্তীকে সংবর্ধনা

সংগৃহীত ছবি

ন্ডনে সাউন্ড ট্র্যাক অবস্থিত বাংলাদেশ কেরাম সেন্টারে মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক বিকুল চক্রবর্তীকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি নেতৃবৃন্দ।

২২ শে মে সাউন্ড ট্র্যাক কেরাম ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমানে বাংলাদেশ কেরাম সেন্টার ইউকে এর চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানের মাধ্যমে একুশে টেলিভিশনের মৌলভীবাজারের প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তীর লন্ডনে আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানানো হয়, পরে লন্ডনের মাটিতে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শন করায় বিকুল চক্রবর্তী হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

এ সময় বিকুল চক্রবর্তীর সফরসঙ্গী রেডিং এর ব্যবসায়ী শাহজাহানুর রহমানকেও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ লোদী, প্রতিষ্ঠানের পার্টনার রাসেদ আলী তালুকদার, ক্লাব সদস্য শাহীন আহমদ, আরশ আলী, মো: রুয়েল, বাবলু, জামিল,নাহিদ, ফয়েজসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে এ কে খান সুজা বলেন, সাংবাদিক বিকুল চক্রবর্তী সুদূর বাংলাদেশ থেকে লন্ডনে এসে এ দেশের মানুষের জন্য নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের যে আলোকচিত্র প্রদর্শনী করেছেন একটি মাইলফলক ঘটনা।

মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ ছাড়াও বিকুল চক্রবর্তী বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। ক্ষুদ্র পরিষদে হলেও তাকে সম্মানিত করতে পেরে আমরা খুবই আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office