শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

লরির ধাক্কায় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লরির ধাক্কায় অভিনেত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

শুটিং শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুটিং সেরে অ্যাপ বাইকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বরানগরে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। প্রতিদিনের মতোই গতকাল (২০ মে) রাতেও ফিরছিলেন শুটিং সেরে।

তার বাড়ি সোদপুরে। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া এক লরি বাইকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। ঘাতক লরির চালককে এরই মধ্যে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office