শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

লাফার্জহোলসিম বাংলাদেশের নতুন সিইও নিয়োগ

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বোর্ড (এলএইচবিএল) কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি এলএইচবিএলের প্রথম বাংলাদেশি সিইও। মোহাম্মদ ইকবাল চৌধুরী রাজেশ সুরানার স্থলাভিষিক্ত হবেন।

বহুজাতিক কোম্পানিতে বাইশ বছরের বিস্তৃত ক্যারিয়ারে মোহাম্মদ ইকবাল চৌধুরী একজন অভিজ্ঞ পেশাদার ব্যক্তিত্ব। তিনি ২০১৭ সাল থেকে এলএইচবিএল-এর সিএফও ছিলেন এবং সম্প্রতি চিফ অপারেটিং অফিসার হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন।

মোহাম্মদ ইকবাল চৌধুরীর নিয়োগে এলএইচবিএল-এর চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ বলেছেন, আমি আনন্দিত যে ইকবাল বাংলাদেশে এলএইচবিএলের নেতৃত্ব নিচ্ছেন। বোর্ড বিশ্বাস করে যে ইকবাল কোম্পানির জন্য খুবই উপযুক্ত এবং পরবর্তী পর্যায়ে ব্যবসায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যথেষ্ট যোগ্য। কারণ আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী এবং টেকসই বিল্ডিং সলিউশন কোম্পানিতে পরিণত হওয়ার জন্য পরিবর্তনটি চালিয়ে যাচ্ছি।

এর আগে ইকবাল চৌধুরী ম্যারিকো বাংলাদেশের সিএফও ছিলেন। এছাড়া তিনি বার্জার পেইন্টস এবং অ্যাভেরি ডেনিসনেও কাজ করেছেন। তিনি ফিন্যান্সে এমবিএ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজের (আইসিএসবি) ফেলো সদস্য।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office