শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লুকাইনি, ভয় পাই না, প্রেসিডেন্টের কার্যালয়ে এসে বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশরক্ষার ডাক দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথম দিকে এ গুঞ্জন উঠেছিল যে জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন। পরে ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে এ গুঞ্জন উড়িয়ে দেন তিনি। তবে রুশ অভিযানের পর তাঁকে প্রেসিডেন্টের কার্যালয়ে দেখা যায়নি।

আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন ভিডিও বার্তায় বলেন, তিনি লুকাননি এবং তিনি কাউকেই ভয় পান না।

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসব কথা বলেছেন। ভলোদিমির জেলেনস্কি ইনস্টাগ্রামে নতুন ভিডিও বার্তায় বলেন, ‘আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি। আমি কোথাও লুকাইনি এবং কারও ভয়ে ভীত নই।’

বিবিসি বলছে, জেলেনস্কির অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেওয়ায় মনে হচ্ছে কিয়েভে ইউক্রেনের সেনাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন রাশিয়ার সেনারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office