শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শরৎচন্দ্রের ‘অভাগী’ হয়ে বড় পর্দায় আসছেন মিথিলা

বিনোদন ডেক্স   |   সোমবার, ১১ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরৎচন্দ্রের ‘অভাগী’ হয়ে বড় পর্দায় আসছেন মিথিলা

সংগৃহীত ছবি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মানেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গার গল্প উঠে আসা বইয়ের পাতায়। তার লেখা অন্যতম বিখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’ এবার আসছে বড় পর্দায়। শিগগিরই মুক্তি পাচ্ছে এই ছবি। নাম ভূমিকায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে অভাগীর স্বর্গ। তবে গল্পের নামেই ছবির নাম রাখা হয়নি। অনির্বাণের ছবির নাম ‘ও অভাগী’।

পরিচালক অনির্বাণ চক্রবর্তী এদিন পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির বিষয়ে জানিয়েছেন ও অভাগী ছবিতে উঠে আসবে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র। পরিচালক জানিয়েছেন তিনি যথাসম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্পের যে বিষয়বস্তু সেটাকে ধরে রাখতে চেয়েছেন। আসল গল্পটিকে খুব একটা নড়চড় করেনি।

অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন তিনি তার মনে অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে মিথিলা দারুণভাবে ফিট করেন। তাই এই চরিত্রের জন্য তিনি তাকেই পছন্দ করেছেন। অনির্বাণের কথায়, ‘উনি যখন মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াল তখন দুর্দান্ত লাগছিল এই চরিত্রের জন্য। তারপর ওর সঙ্গে যখন কাজ করলাম তখন বুঝলাম আমি যা চেয়েছিলাম সেটাকে ছাপিয়ে গিয়েছেন। দারুণ খুশি ওর কাজ নিয়ে।’

প্রসঙ্গত, ‘ও অভাগী’ ছবিতে মিথিলাকে ১৬ বছর এবং ৩০ বছরের এক নারীর চরিত্রে দেখা যাবে। এই দুটো চরিত্রে মিথিলাকে দারুণভাবে মানিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক।

এই ছবির শ্যুটিং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং ঝাড়খণ্ডের ঘাটশিলা অঞ্চলে হয়েছে। এই ছবিতে মিথিলা ছাড়াও আছেন সুব্রত দত্ত। তিনি জমিদারের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office