শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শহরে নিঃশ্বাস নেওয়া যায় না স্ট্যাটাসের পরদিন হাসপাতালে অভিনেত্রী!

বিনোদন ডেক্স   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহরে নিঃশ্বাস নেওয়া যায় না স্ট্যাটাসের পরদিন হাসপাতালে অভিনেত্রী!

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরের মেয়ে হিনা খান। কাজের সূত্রে থাকেন মুম্বাইয়ে। কিন্তু এ শহরে নাকি শ্বাস নেওয়া যায় না। কয়েকদিন আগেই অভিনেত্রী এ অভিযোগ করেন। বলেন—মাত্রাতিরিক্ত দূষণের কারণে মুম্বাই বাসযোগ্যতা হারাচ্ছে।

এমন স্ট্যাটাসের পরদিন হাসপাতালে ভর্তি করাতে হলো ‘ইয়ে রিস্তা ক্যা কহলতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীকে।

শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি দেন তিনি। পরনে হাসপাতালের পোশাক। উঁচু করে বাঁধা পনিটেল।

ছবি দিয়ে তিনি লিখেন, ‘খুশি ও ভালবাসা ছড়িয়ে দিন। আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছেন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিন।’

তবে হিনাকে কী কারণে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে, তা এখনও অজানা।

ছোট পর্দায় কাজ করছেন এক দশকেরও বেশি সময়। অভিনয় করেছেন বড় পর্দায়ও। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন হিনা খান। সম্প্রতি হিনার ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office