শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান

সংগৃহীত ছবি

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক অনন্য মামুন। ‘দরদ’ নামের ওই ছবিতে শাকিবের বিপরীতে নাকি অভিনয় করবেন বলিউডের কোনো নায়িকা।

শুরু থেকে সে তালিকায় কয়েকজনের নাম শোনা গেলেও এবার জানা গেছে, শাকিবের সঙ্গে এই সিনেমায় জুটি বাঁধবেন বলিউডের সোনাল চৌহান। যিনি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতে ছিলেন।

‘দরদ’-এ বলিউডের নেহা শর্মা, জেরিন খান, শেহনাজ গীল ও প্রাচী দেশাইয়ের নাম নিয়ে আলোচনা হলেও সোনালের সঙ্গেই নাকি কথা পাকাপোক্ত করেছে সিনেমাটি প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা জানান এ সংক্রান্ত বিষয়গুলো তার ছেলে হিমাংশু ধানুকা দেখছেন। সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। বলিউডেও অভিষেক হয়েছে বেশ কয়েকদিন। প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। তবে সেভাবে আলোচনায় আসতে পারেননি। এর মধ্যে স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন তিনি।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের কেউ থাকবেন বলেই শোনা গেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং ভারতের বেনারসে শুরু হবে। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office