শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

২ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

ভিডিওতে আলো-ঝলমলে ড্যান্সফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন শাকিব খান। গানের শেষভাগে ড্যান্সফ্লোরে দেখা মেলে প্রীতম হাসানের। সবশেষ চমক হিসেবে এক ঝলক দেখা মেলে নির্মাতা রায়হান রাফীর।

লাগে উরাধুরা গানটির সুর সকলেরই পরিচিত। এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে তৈরি হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে।

তুফান-এ ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম। আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায়।

প্রসঙ্গত, এরইমধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছের সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

বিগ বাজেটের এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office