শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার: মমতা

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ ইনস্টাগ্রাম

ভাইয়ের পাশে দাঁড়ালেন বোন। মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ বলিউডের কিং খানকে ভাই বলে ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিং খানের কাছে মমতাও তাঁর বোনের মতো। সেই প্রেক্ষাপটে তিন দিনের মুম্বাই সফরে গিয়ে শাহরুখের কঠিন সময়ের উল্লেখ করলেন ‘দিদি’।

মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা।
মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার। আরও অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না।’

গত অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরিতে মাদককাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। যার জেরে জেলও খাটতে হয়েছে তারকাসন্তানকে। এক মাস পর বাড়ি ফিরেও স্বস্তি নেই। প্রত্যেক শুক্রবারই আদালতের নির্দেশমাফিক আরিয়ানকে হাজিরা দিতে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে।

তিন দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সেই কঠিন সময়ের কথাই বললেন। বুঝিয়ে দিলেন, তিনি ভাই কিং খানের পাশেই আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office