শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শাহরুখ-পত্নীকে নোটিশ ইডির

বিনোদন ডেক্স   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহরুখ-পত্নীকে নোটিশ ইডির

সংগৃহীত ছবি

শাহরুখ খানের পত্নী গৌরীকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখ-পত্নীর। শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিশের কোনো জবাব দেননি।

লখনৌর সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী। গত কয়েক মাস আগেই লখনৌর সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইবাসী যশবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ-পত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

যশবন্তের দাবি, যেহেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার ওপরও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এবার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শিগগিরই তাকে তলব করা হবে। তার নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির কর্মকর্তারা।

শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে ওই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও। ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি। গৌরী কোন শর্তে জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে সব দিকই নাকি খতিয়ে দেখবে ইডি।

সূত্র : আনন্দবাজার

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office