শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও দুটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট এবং সালাম এয়ারের একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মাস্কাট থেকে সালাম এয়ারের OV-401 ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং একই উড়োজাহাজ OV-402 ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে ছেড়ে গেছে।

 

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 ফ্লাইট মদিনা থেকে এবং BG-122 ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১২টি ফ্লাইটসহ চট্টগ্রামের এই বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office