শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুটিংয়ে আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুটিংয়ে আহত শাহরুখ খান

সংগৃহীত ছবি

বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হয়েছেন। লসঅ্যাঞ্জেলসে তার এ শুটিং চলছিল। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটি অপারেশনও করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, আমেরিকায় আগামী সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। শুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান। নাক থেকে গলগল করে রক্ত পড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। এ দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তার টিম কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

চলতি বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর চলচ্চিত্রে ফেরেন শাহরুখ। এ সিনেমার বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই কিং খানের হাত ধরে বলিউড প্রাণ ফিরে পায়। চলতি বছর তার আরও দুটো সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’ সিনেমার। এ সিনেমায় তাকে লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ৩৬ কোটি রুপিতে এ সিনেমার মিউজিক রাইটস কিনেছে জনপ্রিয় মিউজিক লেবেল ‘টি সিরিজ’।

অন্যদিকে, বছর শেষে শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। আশা করা হচ্ছে এ দুটি সিনেমাতেও শাহরুখ বাজিমাত করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office