শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু শেষ স্লিপার বসার অপেক্ষা

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ওপরে সড়কপথের পর এবার স্বপ্নের পদ্মা সেতুর নিচতলায় পাথরবিহীন রেললাইন নির্মাণের কাজও শেষ পর্যায়ে। এরমধ্যে সম্পন্ন হয়েছে প্রায় ৯৯ শতাংশ কাজ। বাকি আছে মাত্র আর একটি স্লিপার বসানোর কাজ। সাত মিটার দীর্ঘ স্লিপারটি বসলেই সম্পন্ন হবে লাইন নির্মাণ। স্লিপারটি বসানো হলে আগামী ৩০ মার্চ মাওয়া থেকে জাজিরা পুরো সেতুতে পরীক্ষামূলক রেলচলাচলেরও পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা গেছে, বাকি থাকা স্লিপারটি চীন থেকে উড়োজাহাজে বাংলাদেশে আনা হচ্ছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় স্লিপারটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দ্রুত সেটি প্রকল্পের সাইটে পৌঁছাবে।

নাম প্রকাশ না করে পদ্মা সেতু রেল প্রকল্পের এক প্রকৌশলী বলেন, কেবল একটি স্লিপার মিস ম্যাচের জন্য দেরি হচ্ছে। আজ-কালের মধ্যে স্লিপারটি চলে আসার কথা। রেলমন্ত্রীর উপস্থিতিতে ৩০ মার্চ ট্রেন চলার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এটা নির্ভর করবে স্লিপারটি আসার ওপরে। আশা করছি, সেটি পৌঁছে যাবে। স্লিপারটি বসানোর সঙ্গে ছয় মিটারের কংক্রিটের কাজ করা হবে। সেটি শক্ত হতে ৪৮ ঘণ্টা সময় লাগে। তা না হলে সেটি ওপর দিয়ে ট্রেন যেতে পারবে না।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ সোমবার বিকেলে বলেন, স্লিপারটি বাংলাদেশে পৌঁছেছে। প্রকল্প এলাকায় পৌঁছানো মাত্রই ১২ ঘণ্টার মধ্যে সেটি বসানো হবে। তারপরই কংক্রিটের কাজ করা হবে। স্লিপারটির জন্যই এখন অপেক্ষা। আমাদের ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকৌশলীরা জানিয়েছেন, ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা রেল সেতুতে এমন আটটি মুভমেন্ট জয়েন্ট আছে। বাকি সাতটি যথাযথভাবে স্থাপন করা হয়েছে। সেতুর মাঝামাঝি পাঁচ নম্বর মুভমেন্ট জয়েন্টের ওই ইস্পাতের স্লিপারটি বসানো নিয়ে জটিলতা তৈরি হয়। আর মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপিত হয়েছে। মুভমেন্ট জয়েন্টের ইস্পাতের আটটি স্লিপার ছাড়া বাকি সবগুলো কংক্রিটের তৈরি। এগুলো ফরিদপুরের ভাঙ্গা পুরোনো রেলস্টেশনের পাশে স্থাপিত কারখানায় তৈরি করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

সেইসঙ্গে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ১৭২ কিলোমিটার রেললাইন তৈরির জন্য সব স্লিপার একই কারখানায় তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে বিশেষ তাপমাত্রায় মুভমেন্ট জয়েন্টের ইস্পাতের স্লিপারগুলো চীন থেকে তৈরি করে আনা হয়।

রাজধানী থেকে যশোর পর্যন্ত পুরো প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল সেতুতে যানবাহন চালু রেখেই নিচতলায় পাথরবিহীন রেললাইন নির্মাণ। এখন তা সফলভাবে সম্পন্ন হওয়ার পথে।

অন্যদিকে, পদ্মা সেতু ছাড়াও প্রকল্পের মোট ১৭২ কিলোমিটার লেভেল ক্রসিংবিহীন রেলপথে ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস এবং ১৩টি রেল সেতুর কাজ শেষ হয়েছে। সেতুর দুইপাশের স্টেশন নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে পদ্মা সেতুর এই রেলসংযোগ প্রকল্পের কাজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office