শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমের প্রসার লক্ষণীয় : স্পিকার

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমের প্রসার লক্ষণীয় : স্পিকার

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশের টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষণীয়।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা অফিসে চ্যানেলটির ২৬বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার হয়েছে। এখন অনেক প্রতিযোগিতামূলক পরিবেশে চ্যানেলগুলোকে কাজ করতে হয়। এটিএন বাংলা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে দর্শকদের মন জয় করে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এটিএন বাংলা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে।

স্পিকার বলেন, ছাব্বিশ বছর পার করে সাতাশ বছরে পদার্পণে এটিএন বাংলা আজ বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত টিভি চ্যানেল। ছাব্বিশ বছরের পরিক্রমায় বাংলাদেশের মানুষের মন জয় করেছে এটিএন বাংলা।

তিনি বলেন, মানুষের আস্থা অর্জন করা এটিএন বাংলার সবচেয়ে বড় সফলতা। মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চ্যানেলটি আগামী দিনেও এভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে এটিএন বাংলাসহ সকল টিভি চ্যানেলকে প্রস্তুত হতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ভূমিকা রাখছে।

এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ববর্গ, এটিএন বাংলার কলাকুশলীবৃন্দ ও অন্যান্য গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office