শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে ‘অসন্তুষ্ট’ পরিবার

বিনোদন ডেক্স   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে ‘অসন্তুষ্ট’ পরিবার

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনে ফের বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক। স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শোয়েব মালিকের উপর খুশি ছিলেন না স্ত্রী সানিয়া মির্জা। ৪১ বছর বয়সেও অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি।

সানিয়া চেয়েছিলেন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু শোয়েব সানা জাভেদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমনটা জানার পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ডিভোর্স লেটার পাঠান মালিককে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদে অসন্তুষ্ট হয়েছে শোয়েব মালিকের পরিবার। তারা চেয়েছিল এই জুটির সংসার টিকে থাকুক। কিন্তু শোয়েব সে কথা কানে তোলেননি।

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরেই সানা জাভেদকে বিয়ে করেন তিনি। এই ক্রিকেটারের তৃতীয় বিয়েতে তার পরিবারের কোনো সদস্যরাও উপস্থিত ছিলেন না।

শোয়েব মালিকের বোন জামাই ইমরান জাফর বলেছেন, তাদের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। পরিবারের কেউ তাদের বিয়েতে অংশ নেয়নি।

প্রসঙ্গত, শোয়েব মালিকের এটি তৃতীয় বিয়ে। এর আগে আয়েশা সিদ্দিকি নামের এক ভারতীয়কে বিয়ে করেন এই পাকিস্তানি ক্রিকেটার। তার সাথে বিচ্ছেদ হলে বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে। সানিয়ার সাথে বিচ্ছেদের আনুষ্ঠানিক খবর এখনও জানা না গেলেও তৃতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী সানা জাভেদকে।

যদিও কবে সানার গলায় মালা দিয়েছেন এই তারকা সে বিষয়ে কিছু জানা যায়নি। শোয়েবের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পাকিস্তানে থাকাকালীন সময়েই এই অভিনেত্রীকে বিয়ে করেছেন তিনি। কিন্তু সেটা প্রকাশ করলেন আজ বিপিএলে মাঠে নামার আগে।

উল্লেখ্য, ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া ও মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে শনিবার (২০ জানুয়ারি) নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন মালিক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office