শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের মাতৃত্বকালীন সেবায় সহায়তা দেবে ইউনিসেফ

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সেবায় সহায়তা দেবে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাসংক্রান্ত অঙ্গ সংগঠন ইউনিসেফ। গর্ভবতী নারী এবং মায়ের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হবে।

পোশাক খাতের উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে গতকাল বৃহস্পতিবার। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এতে বিজিএমইএর পক্ষে সংগঠনের সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং ইউনিসেফের পক্ষে বাংলাদেশে সংস্থার প্রতিনিধি শেলডন ইয়েট চুক্তিতে সই করেন। শ্রম ও কর্মসংস্থান সচিব এহছানে এলাহী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিসেফের ‘মাদার্স অ্যাট ওয়ার্ক’ কর্মসূচির অধীনে বিভিন্ন সেবার মধ্যে রয়েছে গর্ভবতী মায়ের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বেতন-ভাতাসহ মাতৃত্বকালীন ছুটি, নগদ সহায়তা, স্বাস্থ্যসেবা, এ সময় চাকরির সুরক্ষা এবং কারখানায় সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর জায়গার ব্যবস্থা থাকা। এসব সেবার বিষয়ে কারখানা অভ্যন্তরে আলাদা অবকাঠামো নির্মাণে পরিকল্পনা দেবে ইউনিসেফ। এ ছাড়া সংশ্নিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে ৮০টি কারখানায় এ কর্মসূচি শুরু হবে। এতে করে ১ লাখ ৩০ হাজার নারী শ্রমিক এবং ৮ হাজার শিশু সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে দেশের সব পোশাক কারখানায় এ কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইউনিসেফের প্রতিনিধি বলেন, নারী শ্রমিকদের জন্য সহায়ক কর্মপরিবেশ উন্নয়নে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। এতে নারীরা কাজে যোগদানে উৎসাহিত হয়। বিজিএমইএ সভাপতি বলেন, নারী শ্রমিকরা শিল্প এবং দেশের সম্পদ। তবে দুঃখজনকভাবে অনেক নারী শ্রমিক মা হওয়ার পর আর কাজে ফেরেন না। অনেক কারখানায় তাঁদের জন্য সহায়ক কর্মপরিবেশ রয়েছে। সব কারখানায় এ ব্যবস্থা করতে হবে। বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান বলেন, মাতৃত্বকালীন সুবিধা এবং সন্তানদের দিবাযত্ন কেন্দ্রসহ অনেক সুবিধা আছে কারখানাগুলোতে।

২০১৮ সালে পরিচালিত তাদের এক জরিপে দেখা যায়, পোশাক খাতে নারী শ্রমিকদের প্রায় অর্ধেক প্রজনন বয়সসীমার মধ্যে রয়েছে। তবে নারী শ্রমিকদের সন্তানদের মায়ের দুধ খাওয়ানোসহ অন্যান্য সেবার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের করপোরেট অ্যালায়েন্সেস স্পেশালিস্ট ভেদপ্রকাশ গৌতম, মাদার্স অ্যাট ওয়ার্ক কর্মসূচির উপদেষ্টা জামাল উদ্দিন, নিউট্রেশন অফিসার মনিরা পারভিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office