শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক কল্যাণ তহবিলে ৮ কোটি টাকা দিল ইউনিলিভার

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত অর্থবছরের মুনাফার লভ্যাংশের অংশ ৮ কোটি ৭ লাখ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে প্রায় ৭ কোটি ৭০ হাজার টাকার চেক তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস। এ সময় ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডেরর লভ্যাংশ ৩৮ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমসচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বাধ্যকতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩টি কোম্পানি ৭৬০ কোটি টাকা অর্থ জমা দিয়েছে তহবিলে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিক এ তহবিল থেকে ৬৬ কোটি টাকার সহায়তা পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office