শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে অর্ধগলিত এক (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার আবাসিক হোটেল মুন এর একটি তৃতীয় তলার একটি কক্ষ থেকে অর্ধগলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা অর্ধগলিত (পুরুষ) মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এটি ৩/৪ দিন আগেই মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হোটেলের রেজিস্ট্রার খাতায় কোন তধ্য না মিলায় এ ব্যাপারে হোটেল মালিকসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office