শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শ্রীমঙ্গলে কলার ছড়ি থেকে উদ্ধার হলো সবুজ ফণিমনসা সাপ

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে কলার ছড়ি থেকে উদ্ধার হলো সবুজ ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
রবিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারে করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে এ ঘটনা ঘটে। আড়তের কর্মচারীরা কলার ছড়ির ভেতর হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

পরে আড়তের মালিক করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান, সাপটি একটি সবুজ ফণিমনসা সাপ এবং সেটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে রয়েছে।

উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ হালকা বিষাক্ত প্রজাতির সাপ। তবে সাধারণত এ সাপ শান্ত স্বভাবের হয়ে থাকে এবং মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে। বিরক্ত করা বা আঘাত করলে এটি ছোবল দিতে পারে।

পরবর্তীতে প্রায় ১০ মিনিট চেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সবুজ ফনিমনসা সাপটি বিলুপ্ত পর্যায়ে। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office