শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে জিম্মি করে লুন্ঠিত টাকা উদ্ধার, আটক ২

কাউছার আহমেদ রিয়ন   |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে জিম্মি করে লুন্ঠিত টাকা উদ্ধার, আটক ২

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভান্ডারী পাড়ার শহিদ মিয়ার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্ম করে লুটে নেওয়া টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, এস আই আনোয়ার, এস আই সুব্রতসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহজাহান মিয়া (৩৫) ও ইকবাল মিয়া (২৮) কে গ্রেপ্তার করেন। আটককৃত শাহজাহান ও ইকবালের কাছ লুন্ঠিত টাকার ২০ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ২৩ আগষ্ট রাতে শ্রীমঙ্গল শহরতলীর উত্তর উত্তরসুর ভান্ডারী পাড়ায় শহীদ মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ১ জোড়া স্বর্ণের রিং লুটে নেয় ইকবাল ও শাহজাহান। পরে থানায় অভিযোগ দিলে লুন্ঠিত টাকার ২০ হাজার টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকি টাকা ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তারকৃতদের রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office