শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

কাউছার আহমেদ রিয়ন   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় এর দিক নির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।

এসময় জুয়ার আস্তানা থেকে জুয়াড়ী মিরকুছ মিয়ার ছেলে মো, লকন (২৫), কবির মিয়ার ছেলে মো. সালমান হোসেন (২৫) ও রাজা মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (২৮) নামের ৩জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তসুর গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া খেলা আইনে মামলা দায়েরের পর বুধবার ৩ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এর নির্দেশে থানা এলাকায় জুয়া, মাদকসহ অবৈধ কার্যকলাপ বন্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office