শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে তৃনমূল মহিলা সমাবেশে রাধাবতী দেবীকে সম্মাননা

কাউছার আহমেদ রিয়ন   |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে তৃনমূল মহিলা সমাবেশে রাধাবতী দেবীকে সম্মাননা

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে কলাগাছের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ও শারমিন জাহান প্রমূখ। এছাড়াও সমাবেশে নারী উদ্যোক্তা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এসময় কলাগাছের আঁশের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office