শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার,

কাউছার আহমেদ রিয়ন   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার,

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো: রফিকুল ইসলাম, এসআই তীথংকর দাস, এসআই মো: জামাল উদ্দিন, এএসআই মো: আবু মুছা, এএসআই রাজু কুমার বিশ্বাস পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জিআর ২৪৮/২০ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি শ্রীমঙ্গল লেবার কলোনী ষ্টেশন রোড এর নুর শেখ এর ছেলে সুহেল শেখ ওরফে কালু শেখ, মির্জাপুর ইউনিয়নের বৈলাছড়া গ্রামের মজনু মিয়ার ছেলে বাছিতুর রহমান ও ফুসকুড়ি চা বাগানের হরেন্দ্র দাস ছেলে দুলাল দাস ও কমল দাস, ফুসকুড়ি বাগানের বাসিন্দা গনি দাসের ছেলে ধীরেন্দ্র দাস।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাগাঙ্গীর হোসেন সরদার জানান, ওয়ারেনটভুক্ত পলাতক ৫ আসামিকে আটক করে সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office