শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ঝুলছিল বিশালাকৃতির অজগর

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ঝুলছিল বিশালাকৃতির অজগর

শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের উপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও পরে গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। পরে উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office