শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে বিশাল আকৃতির অজগর উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে বিশাল আকৃতির অজগর উদ্ধার

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ডাক্তারের বাংলোর আমগাছে ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ অজগর সাপটিকে আমগাছ থেকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।

শুক্রবার (২১ জুলাই) সকালে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ডা. সাহাদাত হোসেন মো. আসলাম এর বাংলো বাড়ির একটি আমগাছে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান বাড়ির লোকজন। গাছের ডালে বিশাল আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। পরে তারা সাপটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে আমগাছের ডাল কেটে অজগর সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রায় ২০ ফুট উপরে আমগাছের ডাল জড়িয়ে ঝুলছিল অজগর সাপটি। পরে গাছের ডাল কেটে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা অজগর সাপটি প্রায় ৯ ফুট লম্বা ও ওজন ১০ কেজির উপরে। পরে অজগর সাপটিকে বন বিভাগকে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সজল দেব আরও জানান, বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটিকে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office