শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউছার আহমেদ রিয়ন   |   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. কামরুল হোসাইনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া এলাকা থেকে ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম স্বপন ইসলাম সেলিম (৩৩)। সে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়াছড়া ছিমাইলত গ্রামের মো. মুসলিম মিয়ার পুত্র। পুলিশ তার হেফাজত থেকে অবৈধ পন্থায় ভারত থেকে সংগ্রহ করা ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office