শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুসল্লি  খুন গ্রেফতার এক

 কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুসল্লি  খুন গ্রেফতার এক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে।

রবিবার ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল ফুরকানিয়া জামে মসজিদে ফজরের নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কুমিল্লা পাড়ার বাসিন্দা। স্থানীয় ওই মসজিদে ফজরের নামাজ চলাকালে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

তবে হত্যাকান্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office