শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ইয়াবা, মদ ও পিস্তলসহ যুক্তরাজ্য নাগরিক আটক

কাউছার আহমেদ রিয়ন   |   সোমবার, ২৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ইয়াবা, মদ ও পিস্তলসহ যুক্তরাজ্য নাগরিক আটক

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে ইয়াবা, বিদেশী মদ ও পিস্তলসহ বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিক গ্রেপ্তার হয়েছে। আটকৃতের নাম দেলোয়ার হোসেন (৪০)। সে বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য নাগরিক।

সোমবার (২৭ মে) দুপুরে শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ঘটনাস্থল থেকে অন্যান্য অপরাধীরা পালিয়ে যায়। এসময় আটককৃত দেলোয়র হোসেনের কাছ থেকে একটি ২ রাউন্ড গুলিসহ পিস্তল, ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও বিদেশী ৪ বোতল মদ উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেন ছদ্ম নাম আলী হোসেন পরিচয় দিয়ে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল।

র‌্যাব আরও জানায়, আটককৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। ব্রিটিস নাগরিক হলেও এক পর্যায়ে সে বাংলাদেশী এনআইডি বানিয়ে নিয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত করলে আরো বিস্তারিক জানা যাবে। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ব্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক, শ্রীমঙ্গল ব্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office