শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

কাউছার আহমেদ রিয়ন   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

সংগৃহীত ছবি

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ২ মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেট ওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষিত যুব উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে ‘টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী কম্পিউটার এন্ড নেট ওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্টানে ভার্চ্যালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মো. সিজানুর রহমান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ। দুই মাস মেয়াদী ভ্রাম্যমাণ এ কম্পিউটার ও নেট ওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে ২০ জন নারী ও ২০জন পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office