শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল এক ব্যক্তির ঘরের সিলিং থেকে বিশাল আকৃতির ঝুলন্ত অজগর সাপ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গল এক ব্যক্তির ঘরের সিলিং থেকে বিশাল আকৃতির ঝুলন্ত অজগর সাপ উদ্ধার

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে এসে এক ব্যক্তির ঘরের সিলিংয়ের উপর ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। সাপটিকে দেখতে পেয়ে ঘরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ ওই বাসায় গিয়ে সিলিংয়ের উপর থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।

ঘটনাটি ঘটেছে রোববার (৭ এপ্রিল) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের আফতাব মিয়ার বাড়িতে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অজগর সাপ দেখে বাসার লোকজন আমাদের খবর দেন। খবর পেয়ে দ্রæততম সময়ের মধ্যে গিয়ে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। পরে সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সজল দেব আরও বলেন, পার্শবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় মাঝে মধ্যেই খাবারের সন্ধ্যানে বন থেকে বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় অসচেতন কিছু মানুষের হাতে পড়ে এসব প্রাণীর মৃত্যুও হচ্ছে। আবার কিছু প্রাণী সড়ক পারাপার হতে গিয়ে চলন্ত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে মারা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office