শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া

সংগৃহীত ছবি

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষনা করলো শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দিমুথ করুনারতেœর জায়গায় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন ব্যাটিং অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। শ্রীলংকার ১৮তম টেস্ট অধিনায়ক হলেন তিনি।

আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে- কুশল মেন্ডিস এবং হাসারাঙ্গা ডি সিলভার নাম ঘোষনা করেছিলো শ্রীলংকা। এই প্রথম তিন ফরম্যাটে আলাদা-আলাদা অধিনায়ক নির্বাচিত করলো শ্রীলংকা।

কলম্বোতে সাংবাদিকদের শ্রীলংকার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বলেন, ‘তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকলে আমি খুশি করতাম। কিন্তু এই মুর্হূতে আমরা এটি করতে পারছি না।’

থারাঙ্গা জানিয়েছেন, ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ^কাপে ব্যর্থতার পর ২০২৭ সালের বিশ^কাপ পর্যন্ত মেন্ডিসের উপর দায়িত্ব রাখার পরিকল্পনা আছে শ্রীলংকার।

ইনজুরির কারনে দাসুন শানাকা সরে যাওয়ায় শেষ মুর্হূতে অধিনায়কত্ব পেয়েছেন মেন্ডিস। থারাঙ্গা জানান, গেল দুই বছরের পারফরমেন্সের ভিত্তিতে শানাকাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে দলকে নেতৃত্ব দিবেন হাসারাঙ্গা।

আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষনা করেছে শ্রীলংকা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লংকানরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্ট খেলবে শ্রীলংকা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলংকা দল : কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুসমন্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, জেফ্রি ভান্ডারসে, আকিলা ধনাঞ্জয়া ও হাসারাঙ্গা ডি সিলভা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office