শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাথে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনের সাথে শ্রীলঙ্কান প্রধানন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

শ্রীলঙ্কায় স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনায় শ্রীলঙ্কার বর্তমান সরকারের নেতৃত্ব ও গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। তাঁর নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুতায়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়নের মাধ্যমে জনজীবন সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিবেচনায় ডেল্টা প্লান ২১০০ গ্রহণসহ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। এসময় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় শ্রীলঙ্কার সহযোগিতা কামনা করেন স্পিকার।

শ্রীলঙ্কার সংকটে বাংলাদেশের সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার অকৃত্রিম বন্ধু। দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ককে আরো জোরদার করার জন্য শিক্ষা, গণস্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে একত্রে কাজ করা, সর্বোপরি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানো জরুরি।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রদান করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এসময় শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থারকা বালাসুরিয়া, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক মো: আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office