শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শাস্তি পেল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শাস্তি পেল আফগানিস্তান

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে আফগানিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

হাম্বানটোটায় গত শুক্রবার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রোববার এক বিবৃতিতে আফগানদের শাস্তির বিষয়টি জানায়। তাদের এই শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শ্রীলঙ্কাকে ২৬৮ রানে থামিয়ে ওই ম্যাচে ৬ উইকেটে জেতে আফগানিস্তান। রোববার দ্বিতীয় ম্যাচে তাদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office