শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সদ্য জন্ম নেওয়া সন্তান নিয়ে ভোটকেন্দ্রে এলেন তানজিলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এতে উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছেন ভোটাররা। কেউ কেউ প্রতিকূল পরিস্থিতি ঠেলে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।

তেমনই একজন তানজিলা আক্তার। আগের রাতে জন্ম দেওয়া সন্তান নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শেষ মুহূর্তে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন তিনি।

ঢাকা-৪ আসনের আওতাধীন কদমতলীর হাজী শরীয়ত উল্লাহ স্কুল ছিল তানজিলার ভোটকেন্দ্র। বুধবার রাতে হাসপাতালে সন্তান প্রসব করার পর ছাড়পত্র নিয়ে বাসায় যাওয়ার আগে তিনি ভোটকেন্দ্রে আসেন। পরে স্বামীর কোলে হলুদ কাঁথায় মুড়িয়ে নবজাতক শিশুকে দিয়ে এক নারীর সহযোগিতায় তিনি স্কুলের দ্বিতীয় তলায় গিয়ে ভোট দেন।

ভোটাধিকার প্রয়োগ করার পর উচ্ছ্বাস প্রকাশ করে তানজিলা জাগো নিউজকে বলেন, ‘অনেক দিন পর আসা ভোট দেওয়ার এমন সুযোগ হাত ছাড়া করতে চাইনি। সব প্রতিকূলতা উপেক্ষা করে নিজের ভোট দিতে আসি।’

এদিকে, দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে গিয়ে দেখা যায়, অনেক কষ্টে তিনতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠেন রমজান মিয়া। তিনি জানান, ডায়াবেটিসের কারণে তার পা কেটে ফেলার পর সেখানে রড বসানো হয়েছে।

সখিনা আক্তার নামের ৮০ বছর বয়সী এক নারী ভোটাধিকার প্রয়োগ করে জাগো নিউজকে বলেন, ‘১৫ বছর ভোট দিতে পারিনি। এবার খুব সুন্দর করে ভোট দিতে পেরে ভালো লেগেছে। সামনে বাঁচুম না মরুম তার কোনো ঠিক নাই। আর কখনো ভোট দিতে পারুম কি না, তাও জানি না। তাই এই সুযোগ হারাইতে চাই নাই।’

সখিনা জানান, দীর্ঘদিন পর ভোটকে উৎসবের মতো মনে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office