শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নারের কার্যক্রম জোরদারের নির্দেশ

স্বাস্থ্য ডেস্ক   |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নারের কার্যক্রম জোরদারের নির্দেশ

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এ অবস্থায় দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা কার্যক্রম জোরদার করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসায় নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি হাসপাতালে যে সব ডেঙ্গু কর্নার স্থাপিত হয়েছিল সেগুলোর কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এছাড়াও হাসপাতালের ডেঙ্গু কর্নারে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

এমতাবস্থায়, নিম্নে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

১. সব হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপডেটেড ও গাইডলাইন অনুসরণ করতে হবে।

২. ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইড লাইন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইড www.dghs.gov.bd থেকে সংগ্রহ করতে হবে।
৩. ডেঙ্গু কর্নারে জনবল নিশ্চিত করতে হবে।
৪. ডেঙ্গু সনাক্তকরণ কিট সরবরাহ নিশ্চিত করতে হবে।
৫. ডেঙ্গুজ্বরে ভর্তি রোগীর মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে।

এছাড়া অন্য আরেক বিজ্ঞপ্তিতে আজ ১২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ১ মাসের জন্য দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরে এ সিদ্ধান্ত নেয়। এ নির্দেশনার আওতায় ডেঙ্গুর ৩ ধরনের পরীক্ষার প্রতিটি ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office