শিরোনাম
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ : প্রাণ হারাল চালক ও আরোহী দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ

সরকারের আশ্বাসে টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্পিনিং খাতে চলমান সংকট দ্রুত সমাধানে সরকারের দৃঢ় আশ্বাসের পর টেক্সটাইল মিল বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিটিএমএ জানায়, গত ২৭ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে স্পিনিং খাতের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপদেষ্টা খাতটির সমস্যার যৌক্তিকতা স্বীকার করে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশের রপ্তানি বাণিজ্যে স্পিনিং শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকার এ খাতকে সচল রাখতে বদ্ধপরিকর।

সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ, ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিটিএমএ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা শিল্প খাতের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

এসময় জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সরকারের এই আশ্বাস এবং চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে বিটিএমএ ১ ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ রাখার কর্মসূচি আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, দ্রুত সমস্যার সমাধান হলে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং কর্মসংস্থান সুরক্ষিত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office